বাংলাদেশের রাজনীতির তিনটি পর্যায় আছে। অস্থির, ভীষণ অস্থির এবং অসম্ভব অস্থির। এই মুহূর্তে দেশ মধ্য পর্যায় রয়েছে মনে হয়। পূর্বেও এই স্থানে ছিলো এবং অসম্ভব অস্থির পর্যায়ের দিকে বেশ ভেবে চিন্তে আগাচ্ছে। আমাদের রাজনীতিতে সংঘাতের কোন বিকল্প পন্থা না থাকার কারণে সংঘর্ষের মাধ্যমে সমাধান খোঁজার চেষ্টা করা হয়। দেশের রাজনৈতিক শক্তি বা দল সমূহের ওপরে দোষ দেওয়া হলেও সম্ভবত আমাদের রাষ্ট্র কাঠামো অনেকটা এর জন্য দায়ি। এই পর্যায়ে প্রথম, দ্বিতীয় বা তৃতীয় শক্তি ক্ষমতায় আসবে সেই নিয়ে কথা শুরু হয়েছে। কে আসবে ক্ষমতায় ? প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শক্তি ? কয়েক দিন আগে আর্মির একটি অংশ ক্ষমতা দখলের চেষ্টা করে যদিও তাদেরকে খুব একটা সফল গোষ্ঠী মনে হয়নি। যারা এর সাথে জড়িত তারাও খুব একটা উচ্চ পদস্থ ছিলনা; তাদেরকে আর্মির খুচড়া অংশ বলা যায়। এর তথাকথিত নেতা ইসরাক কারও কারও পরিচিত কিন্তু কেউ তাকে সিরিয়াসলি নেয়না বা নেযনি। জিয়ার আমলে মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সদস্য ছাড়া কিছু করেছে বলে কারও জানা নেই। অবশ্য খালেদ মোশাররফের ওপর নির্মিত ‘Khaled’s War’ ছবিতে তিনি সেক্টর টু যোদ্ধা হিসেবে বক্তব্য রাখেন। ষড়যন্ত্রে তার আগ্র...
''দাবায়ে রাখতে পারবা না .........''