বই, এই শব্দটার সাথে আমরা সবাই পরিচিত। সবাই জানি, সবাই চিনি। কত ধরনের বই আছে। পাঠ্য বই, কবিতার বই, গল্পের বই, মজার বই, পাঞ্জেরী গাইড বই, ব্যাংকের চেক বই ইত্যাদি কত কিছুই না বই। বই শব্দটা শুনলেই, বার্ষিক পরীক্ষা শেষে বছরের প্রথমে স্কুল থেকে পাওয়া একপাশে সেলাই, গাম দিয়ে লাগানো, চকচকে মলাটের , সুন্দর ঘ্রাণে ভরপুর বইগুলোকে যত্ন করার কথা বারবার মনে পড়ে। এ জন্য সৈয়দ মুজতবা আলী হয়তো বলেছিলেন, "রুটি মদ ফুরিয়ে যাবে, প্রিয়ার কালো চোখ ঘোলাটে হয়ে আসবে, কিন্তু বইখানা অনন্ত- যৌবনা- যদি তেমন বই হয়" শুধু তাই নয়, শার্টের বোতামের ভেতর বই বুকে চেপে দৌড়ে দৌড়ে স্কুল পালানোর স্মৃতিটাও ভুলে যাবার নয়।
আসলে কথা বলছি স্কুল পালানো নিয়ে নয়, বই নিয়ে। বই পড়া মানেই এক সময় মনে করতাম চাচা চৌধুরী কমিক্স আর মিনা মিতুর বই। পরে শুরু করলাম তিন গোয়েন্দা। সেই থেকে বই পড়ার নেশা। কিন্ত ক্লাসের পাঠ্য বইকে মনে হত যম। মাধ্যমিকে উঠার পর পদার্থ রসায়ন শুনলেই বুক কাঁপত, আবার ধর্ম শিক্ষা, বাংলা বই, সামাজিক বিজ্ঞান বই হাতে নিয়েই বলতাম একদম পাশ। মনে প্রেম ভালোবাসা রোমান্টিকতা জন্মানোর পরে ভালো লাগা শুরু হল কবিতা। কবিতার বই কাছে থাকলে নিজেকে মনে হত এই হয়ত চাঁদর পরা রবি ঠাকুর হয়ে গেলাম। একটু চুল লম্বা হয়ে গেলে ত কোন কথা নেই। ইদানিং আবার পলিটিক্যাল বই ছাড়া অন্য কোন কিছুই তেমন পড়া হয়না। ডিজিটাল সিস্টেমে আবার মোবাইলে পিডিএফ পড়তেও খারাপ লাগেনা। এগুলো হচ্ছে আমার বই সমাচার।
আজকে বই দিবস, এপ্রিলের ২৩। তাই বই নিয়ে কথা বলছি। ১৯৯৫ সাল থেকে পালন করা হয় বই দিবস। মূলত, বিশ্ব বই দিবসের মূল ধারণাটি আসে স্পেনের লেখক ভিসেন্ত ক্লাভেল আন্দ্রেসের কাছ থেকে। ১৬১৬ সালের ২৩ এপ্রিল মারা যান স্পেনের আরেক বিখ্যাত লেখক মিগেল দে থের্ভান্তেস। আন্দ্রেস ছিলেন তার ভাবশিষ্য। নিজের প্রিয় লেখককে স্মরণীয় করে রাখতেই ১৯২৩ সালের ২৩ এপ্রিল থেকে আন্দ্রেস স্পেনে পালন করা শুরু করেন বিশ্ব বই দিবস। এরপর ১৯৯৫ সালে ইউনেস্কো দিনটিকে বিশ্ব বই দিবস হিসেবে স্বীকৃতি দেয় এবং পালন করতে শুরু করে। সে থেকেই বিশ্বের বিভিন্ন দেশে প্রতিবছর ২৩ এপ্রিল বিশ্ব বই দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
বই দিবসে আরেকটু অন্যভাবে চিন্তা করছি। বই বাঁধাই করা একটা শিল্প। খালি গাম, আঠা আর সূচ দিয়ে সেলাই করলেই যে বই বাঁধাই হয়ে গেলো তা কিন্তু নয়। হাতের একটি বিশেষ ভঙ্গিমা না থাকলে বই বাঁধাই করা যায় না। শৈশবে কেউ যদি ঘরের বই বাঁধাই করতে পারতো তবে সে বাবার কাছ থেকে প্রতি বই বাঁধাই এর জন্য পরিবারের বাবা, মা বা বড় ভাই বোনের কাছ থেকে একটাকা করে পেতো। আমিও পেতাম। ১০ টা বই বাঁধাই করে ১০ টাকা পেয়ে অনেক শখ করে একটি জেল পেন কিনতাম। সেটা আবার রাখতাম খুব যত্ন করে। শুধু কুটেশন বা মার্কিং এর জন্য ব্যভ্যার করতাম সেই কলম। আজ এসব খুব মিস করি।
এবার একটু সমসাময়িক কথা বলি। পাল্টেছে সময়, পাল্টেছে অভ্যাস। মনে হতে পারে, বইয়ের চেয়ে ল্যাপটপ বা স্মার্টফোনে ফেসবুকের দিকে তাকিয়ে থাকাটাই তরুণদের অভ্যাস এখন। আমার নিজেরো অভ্যাস। ইদানিং একটু কম, যদিও তা মাইগ্রেনের সমস্যার কারণে। প্রযুক্তির সঙ্গে নিবিড় বসবাস কেড়ে নেয় মানুষের অনেকটা সময়। কত দিন হলো পোস্ট অফিসের দিকে পা বাড়াই না আমরা! কত দিন হলুদ খামে চিঠি দেয়নি কাছের কোনো মানুষ। এখন তো প্রয়োজনে ছোট্ট একটা এসএমএস—ব্যাস! দুরু দুরু বুকে চিঠির জন্য অপেক্ষার দিন শেষ! আসলে আমরা কি নিজে পড়ছি বই। খুব পড়া হচ্ছে আগের তুলনায়। না, অন্যদের খবর জানিনা, তবে আমার হচ্ছে না। একটা সময় আমরা যখন ঘন্টার পর ঘন্টা বই পড়তাম এখন সেটা হচ্ছে না। আজকের ছেলে মেয়েরা বই পড়ে খুবই কম। বই কেনার নেশা আজ কমে গেছে। আর যদিও বই কেনে কেউ কেউ সেটা রেখে দেওয়া হয় শ পিছ হিসেবে। হারাচ্ছে কমিক্স, গোয়েন্দা বা গল্প পড়ার রীতি। বিগত কয়েকবছর থেকেই দেখছি, এটা জায়গায় যদি বাণিজ্য মেলা হয় তবে সেখানে হুমড়ি। কিন্তু কোন একটা জায়গায় বই মেলা হলে মানুষ নাই পাঁচজন। আমি অন্যদের না আমার কথাই বলি, একটা নতুন ব্র্যান্ডের ঘড়ি কেনার জন্য বাণিজ্য মেলায় চলে যাই, কিন্তু একজন রমা চৌধুরীর একটি বই সময়মত কিনতে পারিনি। এটা আমার ব্যর্থতা, আমাদের ব্যর্থতা। এই জায়গাটা বা এসব আমরা কিভাবে পূরণ করব বা আমি পূরণ করব তা আমাকে ভাবায়!
যাই হোক, সবশেষে বলছি আজ বিশ্ব বই দিবস। বই হোক সার্বক্ষনিক সঙ্গী। বই হোক রেফারেন্স। বই থাকুক ব্যাগে, সুযোগ পেলেই সেটা হয়ে যাক পড়া বা সময় কাটানোর বিষয়। আগামী প্রজন্মকে বই পড়তে, বই কিনতে উৎসাহিত করা হোক। লিখেছেন- মারূফ অমিত

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন