সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

রিতা দেওয়ান, থামানো বেহালার উদাহরণ

লিখেছেনঃ চৌধুরী মারূফ, সাংবাদিক 

রিতা দেওয়ান, একজন বাউল শিল্পী। ফ্রান্সে বিভিন্ন নিউজ পেপার গুলোতে উনার সংবাদ এসেছে। বাউল গানের মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে নাকি তিনি আঘাত করেছেন।

রাজবাড়ির পাংশাতে, চুয়াডাঙ্গার জীবন নগরে বাউল শিল্পীদের দাঁড়ি গোঁফ কেটে দেওয়ার কথা কি মনে আছে আমাদের? আমার মনে আছে। শরীয়ত বয়াতির কথা কি আমাদের মনে আছে! মারফতি, মুর্শিদি, ভাববাদী, আল্লাহ তত্ত্ব, নবী তত্ত্ব এসেবের গানের কথার ভাব বোঝতে হয়। রূপক ভাবে অনেক কথাই এসব গানে বোঝানো হয়। কিন্তু এসবের কারণে একজনের বিরুদ্ধে মামলা ঠুঁকে দিয়ে তার কন্ঠ চেপে ধরতে হবে।


বিবিসির দেওয়া সাক্ষাৎকার অনুসারে,বাংলাদেশে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে টাঙ্গাইলের বাউল রিতা দেওয়ানসহ তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে বাংলাদেশ সাইবার ক্রাইম ট্রাইব্যুনাল। পালা গানের মাধ্যমে বাউল রিতা দেওয়ান আল্লাহকে নিয়ে 'অশালীন উক্তি' করে 'ধর্মীয় অনুভূতিতে আঘাত' দিয়েছেন এমন অভিযোগে এ বছরের ফেব্রুয়ারি মাসে তার বিরুদ্ধে দুটি মামলা দায়ের হয়েছিল, যার মধ্যে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের মামলায় বুধবার এই পরোয়ানা জারি হয়েছে। সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর নজরুল ইসলাম শামীম বিবিসিকে বলেছেন, ফেব্রুয়ারি মাসে দায়ের মামলার তদন্ত শেষে আদালত এই পরোয়ানা জারি করেছে। রিতা দেওয়ান বিবিসিকে বলেছেন, আইনের প্রতি সম্মান দেখিয়ে তিনি আদালতে আত্মসমর্পণ করবেন। তিনি নিজেকে নির্দোষ দাবি করে বলেছেন, ফেব্রুয়ারি মাসেই তিনি ওই ঘটনার জন্য ইউটিউবে ক্ষমা চেয়েছেন।'ঘটনার পর থেকে হুমকি আর হেনস্থার মধ্যেই আছি' মানিকগঞ্জের এই বাউল শিল্পী রিতা দেওয়ান বলছেন, এই বিতর্কের যখন শুরু অর্থাৎ জানুয়ারি মাসের শেষ থেকে এখন পর্যন্ত তাকে নানাভাবে হেনস্তা করা হয়েছে। তিনি বলেন যে ভিডিও নিয়ে এই বিতর্কের সূত্রপাত, সেই পালা গানের আসরে প্রতিপক্ষের আক্রমণের জবাব দিতে গিয়ে তার ভুল হয়েছে। রিতা দেওয়ান বলেছেন, "এজন্য আমি ক্ষমা চেয়েছি, ওই কথাটা আমার ভুল হয়েছে।" "আমি তো মুসলমান, আমি তো আল্লাহকে খারাপভাবে কিছু বলতে পারি না। ওটা গানের মঞ্চে প্রতিপক্ষ ছিলেন শাহআলম সরদার, তার আক্রমণের জবাব দিতে গিয়েই ভুলটা হয়েছে।"

তবে প্রকাশ্যে ক্ষমা চাইলেও, ওই বিতর্কের কারণে রিতা দেওয়ান ও তার পরিবারকে হয়রানির মধ্য দিয়ে যেতে হয়েছে। তিনি বলেন, "বিশেষ করে সামাজিক মাধ্যমে নানা ধরণের গালিগালাজ করে, হুমকি দিয়ে ভিডিও বানানো হয়েছে। স্থানীয়ভাবেও আমাকে এসবের মুখোমুখি পড়তে হয়েছে।" এ কারণে রিতা দেওয়ান ও তার পরিবার ভয়ে ভয়ে দিন কাটাচ্ছেন বলে উল্লেখ করেন। তিনি বলেন, "ফেব্রুয়ারি মাস থেকে এখন পর্যন্ত একদিনও মঞ্চে গান করিনি। যেসব জায়গায় এই পালা গানের আয়োজন করা হয়, আমার এই বিতর্কের কারণে আয়োজকেরা অনুমতি পায় না অনুষ্ঠান করার। এজন্য এখন আর তারা আমাকে অনুষ্ঠানে নিতে চান না।"৷


এই হলো একজন নির্যাতিত বাউলের জবান বন্দি। যেখানে মামুনুল হকের মত একজন কট্টরবাদী নেতা রাসুল সাল্লালাহু আলাইহিস সালামের ঠোঁট নাড়ানো নিয়ে যেভাবে ইচ্ছা সেভাবে ভঙ্গি করে যান যেখানে কিছু হয় না সেখানে একজন মারফতি ঘরনার সহজ মানুষকে মামলা ঠুঁকে জীবন হেয় করা হয় সেখানে আমাদের মতামত চর্চা শূণ্যের কোঠায়।


বর্তমান এ শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য, এর আগে জাতীয় সঙ্গীত, পহেলা বৈশাখ সব কিছুর উপর আক্রমণ হয়েছে। এখন সুকৌশলে তৃণমূলে থাকা সাংস্কৃতিক ব্যক্তিদের ঘায়েল করা হচ্ছে। এই ঘায়েল শেষ মেষ বটম পর্যন্ত পৌছাবে৷ এটাই সামনে অপেক্ষমান, নিশ্চিত এবং এলার্মিং।



মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বাউল সাধক চান মিয়া এবং আমার কিছু উপলব্ধি

"রজনী হইসনা অবসান  আজ নিশিতে আসতে পারেবন্ধু কালাচাঁন।। কত নিশি পোহাইলোমনের আশা মনে রইলো রে কেন বন্ধু আসিলোনা জুড়ায়না পরান। আজ নিশিতে আসতে পারে বন্ধু কালাচাঁন।। বাসর সাজাই আসার আশেআসবে বন্ধু নিশি শেষে দারূন পিরিতের বিষে ধরিল উজান। আজ নিশিতে আসতে পারে বন্ধু কালাচাঁন।। মেঘে ঢাকা আঁধার রাতে কেমনে থাকি একা ঘরে সাধক চাঁনমিয়া কয় কানতে কানতে হইলাম পেরেশান আজ নিশিতে আসতে বন্দু কালাচাঁন।"    গভীর নিশিতে ধ্যান মগ্ন হয়ে কালাচাঁনের অপেক্ষা করছেন সাধক।  সাধক চান মিয়ার শিষ্য বাউল সিরাজউদ্দিনের মতে এটি একটি রাই বিচ্ছেদ। কৃষ্ণের অপেক্ষায় রাধা নিশি বা রাতকে অনুরোধ করছেন 'রাত' যেন না পোহায়  কারণ তার কালা চান যে কোন সময় আসতে পারে। শব্দগুচ্ছ গুলো থেকে সহজেই উপলব্ধি হয় সাধক নিজ দেহকে রাধা আর আত্মাকে কৃষ্ণের সাথে তুলনা করেছেন। দেহ আত্মার মিলন ঘটানোই ছিল সাধকের সাধনা।        বাউল সাধক চান মিয়া উপরোক্ত গানটি রচনা করেছেন। নেত্রকোনা জেলার খাটপুরা গ্রামে ১৩২৫ বঙ্গাব্দে সাধক চান মিয়ার জন্ম। পুরো নাম চান্দেজ্জামান আকন্দ হলেও বা...

বাউল, বাউলতত্ব এবং কিছু কথা

একজন ভদ্র বন্ধু বরের সাথে বাউল সম্প্রদায় নিয়ে বেশ তর্ক হলো রাতে। তর্কের সূত্রপাত ছিল বাউলরা ভাববাদী না বস্তুবাদী। ভাবলাম "বাউলতত্ত্ব"র আলোকে বাউলরা ভাববাদী নাকি বস্তুবাদী তা নিয়ে যৌক্তিক আলোচনা আবশ্যম্ভাবী। কয়েকটি ধারাবাহিক পর্ব লিখে নিজের মনোভাব বোঝানোর চেষ্টা করব।  শুরুতেই শক্তিনাথ ঝাঁ এর বস্তুবাদী বাউল বই থেকে কিছু কথা লিখতে চাই; বাস্তব জগত ও জীবনকে এরা কোন আনুমানিক যুক্তি বা আলৌকিক যুক্তি দিয়ে ব্যাখ্যা করতে নারাজ। জৈব রাসায়নিক ব্যাখায় এরা নারীর রজঃ এবং পুরুষের বিজে জীবন ও জগত সৃষ্টিকে ব্যাখা করে এবং চার ভূতকে প্রাকৃতিক সৃষ্টি মনে করে। এভাবে মানুষে, প্রকৃতিতে তৈরি করে প্রাণ, প্রাণী। অনুমান ভিত্তিক স্বর্গ, নরক, পরলোক, পুনর্জন্মাদি প্রত্যক্ষ প্রমাণাভাবে বাউল আগ্রাহ্য করে। মানুষ ব্যাতিরিক্ত ঈশ্বরও এরা মানে না। সৃষ্টির নিয়মকে জেনে যিনি নিজেকে পরিচালনা করতে শিখেছেন- তিনিই সাঁই। সুস্থ নিরোগ দীর্ঘজীবন এবং আনন্দকে অনুভব করার বাউল সাধনা এক আনন্দমার্গ।।  বাউলরা ভাববাদী না বস্তুবাদী এর অনেক সূক্ষ বিশ্লেষণ শক্তিনাথের বস্তুবাদী বাউল বইটির মধ্যে আলকপাত করা হয়েছে। সাধারণ সমাজে এ ধা...

আমি কুল হারা কলঙ্কিনী

হাওরের বুক বেয়ে চলছে একটি নৌকা। সেই নৌকায় একজন গুরু তার শিষ্যদের নিয়ে গান করছেন, বলছেন গানের ইতিবৃত্ত। আমি বাউল সম্রাট শাহ আব্দুল করিমের কথা বলছি। ভাটির পুরুষ প্রামাণ্য চিত্রে বাউল শাহ আব্দুল করিম বলেছিলেন এভাবেই- 'আমার কাছে কেউ আইয়ো না, আমার পরামর্শ কেউ লিও না, আমার নীতি বিধান তোমরা মানিও না, আমি আমার কলঙ্ক ডালা মাতাত লইলাইছি, তোমরা কলংকি অইয়ো না, এইটা কইছি আরকি। ঔত মানুষে ভালোবাসেনা, কয় গান গায় এবেটায় মরলে জানাজা মরতাম নায়, ইতা নায় হিতা নায় মুল্লা গুষ্টিয়ে কয় আরকি '। শাহ আব্দুল করিম তাঁর লিখা এবং সুর করা ' আমি কুল হারা কলঙ্কিনী' গানটির ব্যাখ্যা করছিলেন এভাবেই।  বাউল করিমের শিষ্য আব্দুল ওয়াহেদ থেকে জানা যায়, একবার ঈদ জামাত শেষ হবার পর শাহ আব্দুল করিমকে গ্রামের মোল্লারা আক্রমণ করে বসলো। বলা হলো তাকে গান ছেড়ে দিতে হবে। গান বাজনা না ছাড়লে তাকে এক ঘরে করে দেয়া হবে। পরবর্তীতে করিম গ্রাম ছেড়ে অন্যত্র অর্থাৎ কালনী নদীর তীরে চলে গিয়েছিলেন যেখানে করিমের বাড়ি এবং সমাধি অবস্থিত। ৭১ টিভিতে বাউল শাহ আব্দুল করিমের ছেলে বাউল শাহ নূর জালাল এমনটাই জানিয়েছিলেন।  আমি কুল হারা কলঙ্কিনী...