সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

নির্বাচনী সংবাদ কাভার এবং কিছু কথা

সব অর্থে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই শুধু আমরা একটি সর্বজন গ্রহণযোগ্য নির্বাচন করতে পারি, এবং তার ভিত্তিতে একটি গ্রহণযোগ্য সরকার দেশ পরিচালনার দায়িত্ব পেতে পারে। তাই সুষ্ঠু নির্বাচনই এ মুহূর্তে জাতির সর্বোচ্চ অগ্রাধিকার। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে কি না, তা নিরূপণের জন্য স্বাধীন ও পক্ষপাতহীন, নির্বাচনের সঙ্গে স্বার্থসংশ্লিষ্টহীন সংস্থা ও ব্যক্তিদের দ্বারা নির্বাচন পর্যবেক্ষণ বিশ্বজুড়ে স্বীকৃত একটি রীতি।


এই রীতির অনুসরণে বাংলাদেশেও দেশি–বিদেশি বিভিন্ন সংস্থা নির্বাচনের ভোট গ্রহণ পর্যবেক্ষণ করে থাকে এবং তাদের পর্যবেক্ষণলব্ধ মূল্যায়নের ওপর নির্বাচনের গ্রহণযোগ্যতা অনেকটাই নির্ভর করে।


আমি ব্যক্তিগত ভাবে মোট ৩ টি নির্বাচনে সংবাদ সংগ্রহের জন্য নির্বাচন পর্যবেক্ষক হিসেবে মাঠে কাজ করছি। নির্বাচনী এলাকাগুলো সিলেট বিভাগের বিভিন্ন ইউনিয়ন এবং পৌরসভা ছিল।

গত ২০১৫ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত গোলাপগঞ্জ পৌরসভা নির্বাচনে নির্বাচনী সংবাদ সংগ্রহের জন্য পর্যবেক্ষকের দায়িত্ব পালন করেছি গোলাপগঞ্জ এম সি একাডেমী স্কুল ও কলেজ কেন্দ্রে। তীব্র শীত ও ঘন কুয়াশাকে উপেক্ষা করে গোলাপগঞ্জে সকাল থেকেই ভোট কেন্দ্রে উপস্থিত ভোটারদের সাথে কথা বলে কাভার করেছিলাম নির্বাচনী সংবাদ।

নিউজ-  http://www.sylhettoday24.news/news/details/Sylhet/14181 

http://www.sylhettoday24.news/news/details/Sylhet/14185  

সেই কেন্দ্রে চারটি বুথের সামনেই সারিবদ্ধ ভাবে ভোটারদের দাঁড়িয়ে দেখা যায়। এই কেন্দ্রে ভোটার ছিলেন মোট দুই হাজার ছত্রিশ জন ।


পরবর্তীতে নির্বাচনী সংবাদ সংগ্রহের জন্য পর্যবেক্ষকের দায়িত্ব পালন করেছি সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৩নং পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদ কেন্দ্রে। ভারতের মেঘালয় রাজ্যের সীমান্তের কূলঘেষা প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি গুরুত্বপূর্ণ জাফলং ইউনিয়নের এই কেন্দ্র থেকে কাভার করছিলাম নির্বাচনী সংবাদ ।
নিউজ-
http://www.sylhettoday24.news/news/details/Sylhet/19312 

http://www.sylhettoday24.news/news/details/Sylhet/19311 

http://www.sylhettoday24.news/news/details/Sylhet/19313

সবশেষ নির্বাচনী সংবাদ কাভারের দায়িত্ব পালন করেছি সিলেট সদর উপজেলার টুকের বাজার ইউনিয়নের আখালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। হামলা, জাল ভোট কেন্দ্র দখলের প্রতিযোগিতাইয় রাজনৈতিক দলগুলোর হুংকার আর সাধারণ মানুষের ভোটের অধিকার নষ্ট করার দিন ছিল এটি ।
নিউজ লিংক-
http://www.sylhettoday24.news/news/details/Sylhet/18837  

http://www.sylhettoday24.news/news/details/Sylhet/18845 

তিন দফায় পালন করেছি নির্বাচনী সংবাদ সংগ্রহের দায়িত্ব। নিউজ এবং অভিজ্ঞতা গুলো শেয়ার করলাম প্রিয় পাঠকের সাথে। ধন্যবাদ।

লিখেছেন- চৌধুরী মারূফ, সাংবাদিক

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বাউল সাধক চান মিয়া এবং আমার কিছু উপলব্ধি

"রজনী হইসনা অবসান  আজ নিশিতে আসতে পারেবন্ধু কালাচাঁন।। কত নিশি পোহাইলোমনের আশা মনে রইলো রে কেন বন্ধু আসিলোনা জুড়ায়না পরান। আজ নিশিতে আসতে পারে বন্ধু কালাচাঁন।। বাসর সাজাই আসার আশেআসবে বন্ধু নিশি শেষে দারূন পিরিতের বিষে ধরিল উজান। আজ নিশিতে আসতে পারে বন্ধু কালাচাঁন।। মেঘে ঢাকা আঁধার রাতে কেমনে থাকি একা ঘরে সাধক চাঁনমিয়া কয় কানতে কানতে হইলাম পেরেশান আজ নিশিতে আসতে বন্দু কালাচাঁন।"    গভীর নিশিতে ধ্যান মগ্ন হয়ে কালাচাঁনের অপেক্ষা করছেন সাধক।  সাধক চান মিয়ার শিষ্য বাউল সিরাজউদ্দিনের মতে এটি একটি রাই বিচ্ছেদ। কৃষ্ণের অপেক্ষায় রাধা নিশি বা রাতকে অনুরোধ করছেন 'রাত' যেন না পোহায়  কারণ তার কালা চান যে কোন সময় আসতে পারে। শব্দগুচ্ছ গুলো থেকে সহজেই উপলব্ধি হয় সাধক নিজ দেহকে রাধা আর আত্মাকে কৃষ্ণের সাথে তুলনা করেছেন। দেহ আত্মার মিলন ঘটানোই ছিল সাধকের সাধনা।        বাউল সাধক চান মিয়া উপরোক্ত গানটি রচনা করেছেন। নেত্রকোনা জেলার খাটপুরা গ্রামে ১৩২৫ বঙ্গাব্দে সাধক চান মিয়ার জন্ম। পুরো নাম চান্দেজ্জামান আকন্দ হলেও বা...

বাউল, বাউলতত্ব এবং কিছু কথা

একজন ভদ্র বন্ধু বরের সাথে বাউল সম্প্রদায় নিয়ে বেশ তর্ক হলো রাতে। তর্কের সূত্রপাত ছিল বাউলরা ভাববাদী না বস্তুবাদী। ভাবলাম "বাউলতত্ত্ব"র আলোকে বাউলরা ভাববাদী নাকি বস্তুবাদী তা নিয়ে যৌক্তিক আলোচনা আবশ্যম্ভাবী। কয়েকটি ধারাবাহিক পর্ব লিখে নিজের মনোভাব বোঝানোর চেষ্টা করব।  শুরুতেই শক্তিনাথ ঝাঁ এর বস্তুবাদী বাউল বই থেকে কিছু কথা লিখতে চাই; বাস্তব জগত ও জীবনকে এরা কোন আনুমানিক যুক্তি বা আলৌকিক যুক্তি দিয়ে ব্যাখ্যা করতে নারাজ। জৈব রাসায়নিক ব্যাখায় এরা নারীর রজঃ এবং পুরুষের বিজে জীবন ও জগত সৃষ্টিকে ব্যাখা করে এবং চার ভূতকে প্রাকৃতিক সৃষ্টি মনে করে। এভাবে মানুষে, প্রকৃতিতে তৈরি করে প্রাণ, প্রাণী। অনুমান ভিত্তিক স্বর্গ, নরক, পরলোক, পুনর্জন্মাদি প্রত্যক্ষ প্রমাণাভাবে বাউল আগ্রাহ্য করে। মানুষ ব্যাতিরিক্ত ঈশ্বরও এরা মানে না। সৃষ্টির নিয়মকে জেনে যিনি নিজেকে পরিচালনা করতে শিখেছেন- তিনিই সাঁই। সুস্থ নিরোগ দীর্ঘজীবন এবং আনন্দকে অনুভব করার বাউল সাধনা এক আনন্দমার্গ।।  বাউলরা ভাববাদী না বস্তুবাদী এর অনেক সূক্ষ বিশ্লেষণ শক্তিনাথের বস্তুবাদী বাউল বইটির মধ্যে আলকপাত করা হয়েছে। সাধারণ সমাজে এ ধা...

আমি কুল হারা কলঙ্কিনী

হাওরের বুক বেয়ে চলছে একটি নৌকা। সেই নৌকায় একজন গুরু তার শিষ্যদের নিয়ে গান করছেন, বলছেন গানের ইতিবৃত্ত। আমি বাউল সম্রাট শাহ আব্দুল করিমের কথা বলছি। ভাটির পুরুষ প্রামাণ্য চিত্রে বাউল শাহ আব্দুল করিম বলেছিলেন এভাবেই- 'আমার কাছে কেউ আইয়ো না, আমার পরামর্শ কেউ লিও না, আমার নীতি বিধান তোমরা মানিও না, আমি আমার কলঙ্ক ডালা মাতাত লইলাইছি, তোমরা কলংকি অইয়ো না, এইটা কইছি আরকি। ঔত মানুষে ভালোবাসেনা, কয় গান গায় এবেটায় মরলে জানাজা মরতাম নায়, ইতা নায় হিতা নায় মুল্লা গুষ্টিয়ে কয় আরকি '। শাহ আব্দুল করিম তাঁর লিখা এবং সুর করা ' আমি কুল হারা কলঙ্কিনী' গানটির ব্যাখ্যা করছিলেন এভাবেই।  বাউল করিমের শিষ্য আব্দুল ওয়াহেদ থেকে জানা যায়, একবার ঈদ জামাত শেষ হবার পর শাহ আব্দুল করিমকে গ্রামের মোল্লারা আক্রমণ করে বসলো। বলা হলো তাকে গান ছেড়ে দিতে হবে। গান বাজনা না ছাড়লে তাকে এক ঘরে করে দেয়া হবে। পরবর্তীতে করিম গ্রাম ছেড়ে অন্যত্র অর্থাৎ কালনী নদীর তীরে চলে গিয়েছিলেন যেখানে করিমের বাড়ি এবং সমাধি অবস্থিত। ৭১ টিভিতে বাউল শাহ আব্দুল করিমের ছেলে বাউল শাহ নূর জালাল এমনটাই জানিয়েছিলেন।  আমি কুল হারা কলঙ্কিনী...